২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার দিন পেরিয়ে গেলেও তদন্ত কমিটি এখনও কোনও বৈঠক করতে পারেনি

চারুকলায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি এখনও কোনও বৈঠক করতে পারেনি। তিন জন নাম প্রত্যাহার করে নেওয়ায় নয় সদস্য বিশিষ্ট কমিটি এখন আবার ৬ জনে নেমে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2005, 06:10 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

আগামী ৫ জুনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হলেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তারা নিজেদের মধ্যে কোনও বৈঠক করতে পারেনি। তদন্ত কমিটির প্রধান বৃহস্পতিবার বৈঠকের জন্য সময় নির্ধারণ করলেও মাত্র একজন সদস্য ছাড়া কেউই উপস্থিত হননি।

তদন্ত কমিটির প্রধান কোষাধ্যক্ষ অধ্যাপক রাশিদুল হাসান বলেন, আমি তাদের জন্য দেড় ঘন্টা বসে থেকেছি। কিন্তু মাত্র একজন সদস্য উপস্থিত হন।

চারুকলায় পুলিশি হামলার পর গত ২৯ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় সিণ্ডিকেট এই তদন্ত কমিটি গঠন করে।

রাশিদুল হাসান বলেন, কমিটি ৪ জুন বসে কর্মপন্থা নির্ধারণ করবে।