শ্রমিক দলের দেশব্যাপী সাংগঠনিক কর্মসূচী শুরু
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রোববার থেকে দেশব্যাপী সাংগঠনিক কর্মসূচী শুরু করেছে।
রোববার জাতীয় প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম চৌধুরী একথা জানান। সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আবুল কাশেম চৌধুরী জানান, ১২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারা দেশব্যাপি সাংগঠনিক সফর করবে। এ লক্ষ্যে ইতোমধ্যে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ৮টি টিম গঠন করা হয়েছে।
৬৪টি জেলা, ৬টি মহানগর ও ২৯টি শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটি এবং ৭৯টি জাতীয় প্রাতিষ্ঠানিক মূল ইউনিয়নের সাথে সভা-সমাবেশ বাস্তবায়নে এ কর্মসূচী নেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম চৌধুরী ও সাধারণ সম্পাদক জাফরুল হাসান সার্বিক তত্ত্বাবধানে সাংগঠনিক কর্মসূচী বাস্তবায়িত হবে।
