২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত বছর ৩৩টি ছবির সনদপত্র বাতিল করা হয়েছে: সংসদে তথ্যমন্ত্রী

গত বছর ৩৩টি বাংলা ছায়াছবির সনদ বাতিল এবং ২২টি ইংরেজী ছবির সনদ স্থগিত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

সংসদের প্রশ্নোত্তর পর্বে সাংসদ মশিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম রোববার জাতীয় সংসদে এ কথা জানান।

মন্ত্রী বলেন, চলচ্চিত্র শিল্পকে অপসংস্কৃতি, অশ্লীলতা ও মূল্যবোধের অবক্ষয় থেকে রক্ষার জন্য এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

রংপুর-১ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির এমপি মশিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে চলচ্চিত্রে সেন্সরশিপ আইন ও বিধিমালা কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। এছাড়া সিনেমা হলগুলোতেও পরিদর্শন জোরদার করা হয়েছে।

অশ্লীল ছবির সনদপত্র বাতিলসহ বিভিন্ন অনিয়মের কারণে সারাদেশে ৩৯টি সিনেমা হলের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে তিনি জানান।

কুষ্টিয়া-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সোহরাব উদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী সংসদকে জানান, চলতি ২০০৪-২০০৫ অর্থবছরের মে মাস পর্যন্ত টিভি, ভিসিআর ও ডিশ এন্টেনার লাইসেন্স ফি বাবদ সরকার আট কোটি ১৯ লাখ ১৯ হাজার টাকা আয় করেছে। তবে বেতার লাইসেন্স ফি প্রত্যাহার করায় এ খাতে কোনও আয় হয়নি বলে মন্ত্রী জানান।