২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাই কোর্টে ২০ ছাত্রলীগ নেতার আগাম জামিন মঞ্জুর

বিষ্ফোরক আইনের মামলায় বাংলাদেশ ছাত্রলীগের ২০ নেতার তিন মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

জামিন আবেদনের শুনানি শেষে হাইকোর্ট সোমবার আবেদনকারীদের কেন স্থায়ী জামিন দেয়া যাবে না তার কারণ দর্শাতে সরকারের প্রতি রুল জারি করেন। রুল জারির চার সপ্তাহের মধ্যে সরকারকে জবাব দিতে বলা হয়েছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম ২ জুন ছাত্রলীগের সভাপতি লিয়াকত শিকদার এবং সহ সভাপতি বলরাম পোদ্দারসহ ২০ নেতাকে আসামী করে রমনা থানায় মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয় ছাত্রলীগের নেতারা ৩১ মে ছাত্রদলের মিছিলের ওপর বোমা হামলা চালায়।

আদালতে জামিন পিটিশনের পক্ষে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার আমিনুল ইসলাম। তাকে সহযোগিতা করেন ড. শিরিন শারমিন চৌধুরীকে।