২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকার ও হাওয়া ভবনের দু:শাসন কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে বিদিশার ঘটনা তারই প্রমান: ওয়ার্কার্স পার্টি

বাংলাদেশ ওয়ার্কাস পার্টি এরশাদ ও বিদিশাকে কেন্দ্র করে সংঘটিত ঘটনাবলীকে শাসকগোষ্ঠীর রাজনীতি ও ব্যক্তি ব্যভিচারের ঘৃণ্য উদাহরণ হিসেবে অভিহিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 06:38 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর মঙ্গলবারের সভায় গৃহীত এক প্রস্তাবে জোট সরকার ও হাওয়া ভবনের দু:শাসন কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে বিদিশার ঘটনা তারই প্রমান।

ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে বলা হয়, ক্ষমতার প্রয়োজনে শাসক শ্রেনী স্বৈরাচারী এরশাদের দুর্নীতি ও অপকর্মের বিচার করে নাই এবং এখন আবারও ক্ষমতার প্রয়োজনে সরকার তাকে ব্যবহার করছে।

ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে ব্যভিচারের এই রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা এবং আর্থ সামাজিক ক্ষেত্রে মৌলিক পরিবর্তনের লক্ষ্যে চলমান আন্দোলনকে এগিয়ে নেয়ার আহবান জানান।