এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য থাই সহায়তা অনিশ্চয়তার মুখে
৩২১ মিলিয়ন মার্কিন ডলারের এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য প্রত্যাশিত ঋণের সঙ্গে থাই সরকার অনেক কঠিন শর্ত জুড়ে দেওয়ায় প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
দীর্ঘদিনের ট্রাফিক সমস্যা এবং রাজধানী ঢাকার উন্নয়নে দুই কিস্তিতে ২০ কিমি এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরিকল্পনা করা হয়েছিল।
সরকার পরিচালিত থাইল্যাণ্ডের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক ঋণ হিসেবে এই প্রকল্প ব্যয়ের ৬০ শতাংশ খরচ দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে থাই সরকার অনুদান হিসেবে প্রকল্পব্যয়ের ২০ শতাংশ খরচ দিতে রাজি হয়েছিল। প্রখল্প ব্যয়ের অবশিষ্ট ২০ শতাংশ দেওয়ার কথা ছিল বাংলাদেশের।
বর্তমানে থাই সরকার ঋণ প্রদানের শর্ত হিসেবে থাইল্যাণ্ড থেকে নির্মাণ সামগ্রী আমদানি এবং নির্মাণ কাজের দায়িত্ব কোনও একটি থাই কোম্পানিকে দেওযয়ার জন্য শর্ত আরোপ করেছে।
সূত্র জানায়, অন্যান্য শর্ত হলো ১০ বছরের মধ্যে ঋণ শোধ এবং বাণিজ্যিক হারে সুদ প্রদান ।
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হক মঙ্গলবার ছয় সদস্য বিশিষ্ট থাইল্যাণ্ডের টেকনিক্যাল টিমের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, উচ্চব্যয় সাপেক্ষ এই এক্সপ্রেসওয়ে নির্মাণের ব্যাপারটি থাই সরকারের রাজনৈতিক ইচ্ছার ওপর নির্ভর করছে।
এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংকের সভাপতি স্যাটাপর্ন জিনাচিত্রা থাই টিমের নেতৃত্ব দেন।
মন্ত্রী বলেন, আমরা প্রস্তাবিত ঋণের বিভিন্ন শর্ত নিয়ে আলোচনা করেছি। তবে শর্তগুলো এখনও চূড়ান্ত করা হয় নি।
তিনি আরও বলেন, বিষয়টি বর্তমানে দুই দেশের সরকারের রাজনৈতিক সমঝোতার ওপর নির্ভর করেছে।
