২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার চট্টগ্রামবাসীর সাথে প্রতারণা করছে: মেয়র মহিউদ্দীন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দীন চৌধুরী বলেছেন, সরকার আঞ্চলিক বৈষম্য অব্যাহত রেখে চট্টগ্রামবাসীর সাথে প্রতারণা করছে। এ আচরণ অব্যাহত থাকলে সরকারকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 03:32 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

চট্টগ্রাম সিটি করপোরেশন মিলনায়তনে নির্বাচনোত্তর এক সংবাদ সম্মেলনে বুধবার মেয়র এ কথা বলেন।

প্রস্তাবিত তৃতীয় কর্ণফুলি সেতু সম্পর্কে মেয়র বলেন, সরকারকে অবশ্যই কর্ণফুলি নদীর ওপর পিলার সেতুর চিন্তা বাদ দিয়ে ঝুলন্ত সেতুর কথা ভাবতে হবে। তিনি আরও বলেন, সিটি করপোরেশনের উদ্যোগে ইতোমধ্যেই সেতুর জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সিএমপির বিতর্কিত পুলিশ কমিশনার আমজাদ হোসেনকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির দায়িত্ব দেওয়ার সমালোচনা করেন। তিনি চাকুরিবিধি লংঘনের অভিযোগে সাত দিনের মধ্যে আমজাদ হোসেনের বিচার ও অপসারণ দাবি করেন।

সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির নেতৃবৃন্দ ও নির্বাচিত কমিশনাররাও উপস্থিত ছিলেন।