২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা শনিবার ইউরোপ সফরে যাচ্ছেন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী ১৮ জুন শনিবার ১১ দিনের জন্য ইউরোপ সফরে যাচ্ছেন। সফরকালে তিনি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানী ও রাশিয়া যাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

শেখ হাসিনা শনিবার সকাল সাড়ে ৮ টায় ব্রিটিশ এয়ারওয়েজের বিএ ১৪৪ ফ্লাইটযোগে ফ্্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। একই এয়ারওয়েজ’র ফ্লাইটে ২৯ জুন ভোর ৬ টায় তিনি দেশে ফিরবেন।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ্ এমপি, আন্তর্জাতিক সম্পাদক সৈয়দ আবুল হোসেন এমপি ও সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ইউরোপ যাচ্ছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।