২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা শনিবার ইউরোপ সফরে যাচ্ছেন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার ১১ দিনের ইউরোপ সফরে যাচ্ছেন। সফরকালে তিনি যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়া যাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2005, 08:04 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

শেখ হাসিনা শনিবার সকাল সাড়ে ৮টায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে ফ্্রান্সের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। একই এয়ারওয়েজ’র ফ্লাইটে ২৯ জুন তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

সফরকালে তিনি ইউরোপিয়ান কাউন্সিল অব পার্লামেন্টারিয়ান অধিবেশনে যোগ দেবেন।

শেখ হাসিনার সফরসঙ্গী হচ্ছেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি ও আন্তর্জাতিক সম্পাদক সৈয়দ আবুল হোসেন এমপি।