২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশি তাণ্ডবে শেখ হাসিনার নিন্দা

সংসদে বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সড়ক দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যুতে প্রতিবাদরত শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 10:49 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, পুলিশের এই তাণ্ডব প্রমাণ করে এই বিএনপি-জামাত জোট সরকার কতটা অসহিষ্ণু। তারা আবারও তাদের স্বৈরাচারি মনোভাবের প্রমাণ দিল।

তিনি শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকদের ওপর পুলিশি তাণ্ডবের তদন্ত দাবি করেন।

তিনি এই সরকারের বর্বরোচিত কর্মকাণ্ডের জবাব দিতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।