নেত্রকোনায় আওয়ামী লীগের মিছিলে পুলিশের হামলা, আহত ৮, গ্রেফতার ৭
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার নেত্রকোনা জেলা আওয়ামী লীগ শহরে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ শহরের ছোট বাজার ও শহীদ মিনার এলাকায় মিছিলে লাঠিচার্জ করে। এতে সাত/আট জন নেতাকর্মী আহত হয়।
আহতদের মধ্যে রয়েছেন, স্থানীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু, সহ-দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম উজ্জ্বল, ছাত্রলীগ সভাপতি মজিবুল আলম হীরা, যুগ্ম আহ্বায়ক সাঈদ খান বিপ্লব, যুব ও ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান।
এসময় পুলিশ মিছিল থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাতনেতাকর্মীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে আছেন- জুলহাস, সেলিম, সোয়াব মিয়া, জাহের আলী, সিদ্দিকুর রহমান, নোমান মিয়া।
পরে গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা করে। একে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জেলা সভাপতি শামছুজ্জোহা, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান প্রমুখ।
