২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী-১ আসনে উপনির্বাচন ২২ জুন, আওয়ামী লীগের প্রার্থী এড. আসাদ, বিএনপির প্রার্থী চুড়ান্ত হয়নি

নরসিংদী-১ সদর আসনে আগামী ২২ জুনের উপনির্বাচনে সরকার দলের প্রার্থী মনোনয়ন চুড়ান্ত না হলেও আওয়ামী লীগ এডভোকেট আসাদুজ্জামানের প্রার্থীতা চূড়ান্ত করেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 01:35 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

ইতোমধ্যেই উভয় দলের প্রার্থীদের পোস্টার, দেয়াল লিখন ও ব্যানারে নির্বাচনী এলাকা ছেয়ে গেছে, নির্বাচনী প্রচারণা মিছিলও শুরু হয়ে গেছে।

উল্লেখ্য, গত ২৭ মার্চ বিএনপি’র সাংসদ সামসুদ্দিন আহমেদ এছাকের মৃত্যুতে এ আসনটি খালি হয়।

বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিয়া মো. সেলিম, জেলা বিএনপি’র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন ইরান, যুগ্ম সম্পাদক বিজি রশিদ নওশের, সাবেক ডাকসু জিএস খায়রুল কবির খোকন এবং নরসিংদী শহর বিএনপি’র সাধারণ সম্পাদক এবং সাবেক সাংসদ এছাকের পুত্র হারুনর রশিদ হারুন।

অপরদিকে, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আসাদুজ্জামানকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মতিন ভূঁইয়া।