২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ৭ জুন বিকেলে

চলতি অষ্টম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হচ্ছে ৭ জুন বিকেল সোয়া পাঁচটায়। এ অধিবেশনে ২০০৫-০৬ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করা হবে। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ শনিবার অধিবেশন আহ্বান করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

৭ জুন বিকেলে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ বাজেট অধিবেশনের মোট কার্য দিবস নির্ধারণ করা হবে।

এ অধিবেশনে বাজেট ছাড়াও বিশ্বব্যাংকের যাবতীয় কর্মকাণ্ডের জন্যে দায়মুক্তি দিয়ে ‘আন্তর্জাতিক আর্থিক সংস্থা (সংশোধন) বিল, ২০০৫সহ বেশ কয়েকটি বিল পাস করা হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

এর আগে ১৭ মে সংসদের অত্যন্ত সংক্ষিপ্ত অধিবেশন শেষ হয়। মাত্র চারটি কার্য দিবস ছিল ১২ মে শুরু হওয়া ওই অধিবেশনে।