২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন সংস্কারে ৫ দফা চূড়ান্ত

নির্বাচন কমিশন সংস্কারের জন্য ইতোমধ্যেই পাঁচ দফা প্রস্তাব তৈরি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 09:42 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

প্রধান নির্বাচন কমিশনার এম এ সাঈদের সময়সীমা শেষ হওয়ার একদিন পূর্বে শনিবার সরকারের কাছে এটি পেশ করা হবে।

এম এ সাঈদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমরা নির্বাচন কমিশন সংস্কার সংক্রান্ত পাঁচ দফা প্রস্তাব তৈরি ও অনুমোদন করেছি এবং শনিবার সরকারের কাছে এটি পেশ করা হবে।

কমিশন সূত্র জানায়, প্রধান নির্বাচন কমিশনার শনিবার বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করে প্রস্তাবটি পেশ করবেন।

এসকল প্রস্তাবের মধ্যে রয়েছে, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন চালু, ইলেক্ট্রনিক ভোটিং পদ্ধতি আইনগত স্বীকৃতি, স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের স্বীকৃতি, নির্বাচন পর্যবেক্ষক কমিটির বৈধতা, স্বাধীন নির্বাচন কমিশন সচিবালয় প্রতিষ্ঠা ও বিসিএস (নির্বাচন) ক্যাডার চালু ইত্যাদি।