২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল সফল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আব্দুল জলিল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল আগামী শনিবার আহুত হরতাল সফল করে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2005, 08:59 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. খোরশেদ আলম বাচ্চু হত্যার ঘটনায় তীব্্র নিন্দা জানিয়ে এক প্রেসবিজ্ঞপ্তিতে আব্দুল জলিল বলেন, ক্ষমতাসীন বিএনপি-জামাত জোট সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার নীল নকশা অনুযায়ী এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে।

তিনি বলেন, ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টা, সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়াকে হত্যা এবং বাচ্চু হত্যার ঘটনায় প্রমাণিত হয় যে চার দলীয় জোট সরকারের অধীনে দেশের জনসাধারণ জীবনের নিরাপত্তা নেই।

এ সরকারকে উৎখাত করতে তিনি সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।