২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারা বিশ্বের মার্কিন স্বার্থে আঘাত হানা হবে: ইসলামী মোর্চা

ইসলামী ঐক্য জোট প্রধান মাওলানা ফজলুল হক আমিনির পরোক্ষ নেতৃত্বে পরিচালিত ইসলামী মোর্চা নেতারা সোমবার বলেছেন, কোরান অবমাননার দায়ে সারা বিশ্বের মার্কিন স্বার্থে আঘাত হানা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2005, 08:37 PM

Updated : 26 Apr 2022, 05:40 PM

মোর্চা নেতারা পবিত্র ধর্মগ্রন্থ কোরান অবমাননার জন্য মার্কিন সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে।

ইসলামী মোর্চা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন মোর্চা নেতা ফজলুল হক, মুফতি ফয়জুল্লাহ, মুফতি মোহাম্মদ তায়েব এবং জুনায়েদ আল হাফিজ।

কিউবার গুয়ান্তানামো বে কারাগারে মার্কিন সেনাদের কোরান অবমাননার প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়।

বক্তারা বলেন, মার্কিনিরা ক্ষমা না চাইলে মুসলমানরা সারা বিশ্বের মার্কিন স্বার্থে আঘাত হানবে।

মোর্চা সাধারণ সম্পাদক জুনায়েদ আল হাফিজ বলেন, প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া।