২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি নির্বাচনে জোট প্রার্থী সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনলেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ওবায়দুল কাদের শনিবার এক প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করেন, চারদলীয় জোট প্রার্থীর পক্ষ থকে মহিউদ্দিন চৌধুরীর নামে কুরুচিপূর্ণ ও সাম্প্রদায়িক প্রচার পত্র বিলি করা হচ্ছে। শুধু তাই নয়, জোটের চিহ্নিত সন্ত্রাসীরা পাহাড়তলী, আগ্রাবাদসহ কয়েকটি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2005, 08:20 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

প্রেস ব্রিফিংয়ে আগামী রোববার বিরোধী দলীয় নেত্রীর চট্টগ্রাম সফরের বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয় ।

এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

শনিবার আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু মেয়র প্রার্থী মহিউদ্দিনের পক্ষে মাঝিরঘাট এলাকায় গণসংযোগ করেন। এ খানেই গত ২১ এপ্রিল পুলিশের গুলিতে দু’ শ্রমিক নেতা নিহত হয়।

এদিকে আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর গণসংযোগ করেন চান্দগাঁও এবং বহদ্দারহাট এলাকায়।

নাগরিক কমিটি সূত্র জানিয়েছে, আগামী ৫ মে লালদীঘি ময়দানে সমাবেশ এবং ৭ মে প্রত্যেক ওয়ার্ডে গণমিছিল ও সমাবেশের মধ্য দিয়ে মহিউদ্দিন চৌধুরীর নির্বাচনী প্রচারণা শেষ হবে।