জয়ের সঙ্গে বৃটেনের টাওয়ার হ্যামলেটস’র মেয়রের সাক্ষাৎ
বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস’র বাঙালি বংশোদ্ভূত মেয়র মনিরউদ্দিন আহমেদ শুক্রবার দুপুরে শেখ হাসিনা তনয় সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সুধাসদনে সাক্ষাৎ করেন।
এসময় শুভেচ্ছা বিনিময় ছাড়াও তারা দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বলে সংশ্লিষ্ট সুত্র বিডিনিউজ’কে জানায়।
মেয়র মনিরউদ্দিন আহমেদ এসময় জয়কে যুক্তরাজ্যে তার নগর সফরের আমন্ত্রণ জানান।
