২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দুয়া পৌর নির্বাচনে অভিনব প্রচারণা

কেন্দুয়া পৌরসভার নির্বাচন শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান, কমিশনার ও মহিলা কমিশনাররা তাদের সমর্থনে বিশাল শো-ডাউন ও জনসভা করেছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2005, 01:23 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

নির্বাচন কমিশনের ঘোষিত নিয়ম অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাত থেকে সব ধরনের নির্বাচনী সভা-সমাবেশ, মিছিল, মাইকিং বন্ধ হয়ে গেলেও প্রার্থীদের অভিনব প্রচারণা অনেককেই অবাক করেছে।

বিএনপির তরুণ প্রার্থী সৈয়দ মাহমুদুল হক ফারুক মোবাইলে এসএমএস এর মাধ্যমে মেসেজ পাঠিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। বিষয়টি সচেতন ভোটারদের দৃষ্টি কেড়েছে বলে জানা যায়।

সূত্র জানায়, ৩০ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের কেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।