২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে বিএসএফ’র গুলিতে একজন বাংলাদেশী নিহত

সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতের বিএসএফ’র গুলিতে একজন বাংলাদেশী নিহত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 05:36 PM

দীর্ঘ ১২ ঘন্টা পরও নিহত বাংলাদেশীর পরিচয় জানাতে পারেনি বিডিআর।

বিডিআর সূত্র জানায়, বুধবার ভোরে ভোমরা স্থলবন্দরে শ্মশানঘাট এলাকার নো ম্যান্স ল্যাণ্ডে বিএসএফ এক বাংলাদেশীকে গুলি করে হত্যা করে। সকাল সাড়ে সাতটার দিকে বিএসএফ নিহত ব্যক্তির লাশ নো ম্যান্স ল্যাণ্ড থেকে নিয়ে যায়।

সীমান্তবাসীর ধারণা, নিহত ব্যক্তির বাড়ি সীমান্ত এলাকা থেকে দূরে হবে।