২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চল সফরকালে শেখ হাসিনা অসুস্থ

জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চল সফরকালে অসুস্থ হয়ে পড়েন। তিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2005, 08:31 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

রক্তচাপজনিত মাথা ব্যথার কারণে তিনি বগুড়া ও সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর রেস্ট হাউজে প্রায় দুই ঘন্টার বেশি বিশ্রাম নেন। পরে তার গাড়ির বহরে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও নার্স নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে পড়ার কারণে মির্জাপুরের জনসভায় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে সাভার পৌরসভা মাঠের পথসভায়ও তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

চিকিৎসকরা বলেছেন, রংপুরসহ উত্তরাঞ্চলে তিনদিনের সফরে বিরতিহীন সভা, সমাবেশ ও দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন।