লক্ষীপুরে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ১০
লক্ষীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মঙ্গলবার ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে ছাত্রদল কর্মী মুরাদ, আরিফ, রুবেল ও আরিফ এবং ছাত্র শিবিরের মিজানুর রহমান, খলিলুর রহমান, বিপ্লব ও হাসানসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার জন্য উভয় সংগঠনই পরস্পর পরস্পরকে দায়ী করেছে।
ঘটনার পর কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
