মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযোদ্ধাদের সন্তানদের এগিয়ে আসার আহ্বান
মুক্তিযোদ্ধাদের এক সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি এ সম্বর্ধনা সভার আয়োজন করে। এতে ঢাকা মহানগরের ২২ টি থানায় বসবাসরত ২২ জন মুক্তিযোদ্ধাকে সম্বর্ধণা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আআমস আরেফিন সিদ্দিক, মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে সম্বর্ধিত মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট প্রদান করা হয়।
