মিছিলে হামলা, ১৮ আওয়ামী লীগ নেতা-কর্মী আহত
মুন্সীগঞ্জের মুক্তারপুর বিসিক এলাকায় আওয়ামী লীগের মিছিলে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলা ও গুলিবর্ষণে ১৮ জন নেতা কর্মী আহত হয়েছে। রোববার বিকেলে এই ঘটনা ঘটে।
হামলায় গুলিবিদ্ধ আনিস আলী (২৮), মাস্টার আজম (৪৫), নান্টু (৪০), তুহিন (৩৭) এবং এবাদুল্লাহকে (৩৪) স্থানীয় ও ঢাকার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার কারণ জানা যায় নি এবং কেউ গ্রেপ্তার হয়নি।
