২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐক্যবদ্ধ হোন, জোট শাসনের কবল থেকে জনগণকে মুক্ত করবো: হাসিনা

জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিরোধী দলের নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের মাধ্যমে জোট সরকারের পতন ঘটিয়ে জনগণকে মুক্ত করবো।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2005, 07:06 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

পুত্র সজীব ওয়াজেদ জয়সহ তিন দিনের সফরে রোববার রংপুর যাওয়ার পথে বিভিন্ন পথসভায় বক্তৃতাকালে তিনি আরও বলেন, তত্বাবধায়ক সরকার পদ্ধতির এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।

সাভারের বাইপাইল, টাঙ্গাইলের রাবনা বাইপাস এবং সিরাজগঞ্জের হাতিকুমড়–ল, চাইন্দাইকোনা, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর, বগুড়ার শেরপুর উপজেলা মাঠ, শিবগঞ্জ মোকামতলা, গোবিন্দগঞ্জ, পলাশবাড়িসহ বিভিন্ন এলাকার পথসভায় ব্যাপক মানুষের অংশগ্রহণে জনসভায় পরিণত হয়। ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে আওয়ামী লীগ সভানেত্রীকে পথে পথে দেওয়া হয় উষ্ণ সম্বর্ধনা।

শেখ হাসিনার আগমন উপলক্ষে যমুনা সেতু সেতু থেকে চান্দাইকোনো পর্যন্ত ১২ টি তোরন নির্মাণ করা হয়।

বৈশাখের প্রখর খরতাপে রাস্তার পাশে দাঁড়িয়ে হাজারও মানুষ শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে উষ্ণ অভ্যর্থনা জানায়। আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা এ সময় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও জয়ের পোস্টারসহ বিভিন্ন ধরণের ব্যানার, প¬্যাকার্ড ও ফেস্টুন বহন করে। এসব ব্যানারে বিভিন্ন ধরনের শে¬াগানসহ লেখা ছিল ‘জয় নতুন প্রজন্মের নেতা’।

হাস্যোজ্জল জয়ও তার মায়ের সাথে দলের নেতা কর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে অভ্যর্থনার জবাব দেন। তবে তিনি কোনো বক্তব্য রাখেননি।

জনগণের উদ্দেশে শেখ হাসিনা বলেন, জোট সরকার ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়ে শোষণের রাজত্ব কায়েম করেছে। উন্নয়নের নামে বিএনপি-জামাত বিরোধী দলীয় নেতা কর্মীদের ওপর অত্যাচার ও নির্যাতন চালাচ্ছে।

তিনি বলেন, বৃহত্তর চলনবিল এলাকার কৃষক ও জনগণকে রক্ষার জন্য আওয়ামী লীগের নেওয়া চার হাজার কোটি টাকার প্রকল্প জোট সরকার বাতিল করেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পুত্রের মাধ্যমে মালয়শিয়ায় টাকা পাচার করা হয়। আর সেই টাকা বাজেয়াপ্ত হওয়ায় বিদেশের মাটিতে স্বয়ং খালেদা জিয়া নিজেই ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আওয়ামী লীগ ভারতের সঙ্গে গঙ্গাচুক্তি, পার্বত্য শান্তিচুক্তি করে দেশে শান্তি নিয়ে এসেছিলো। জোট সরকার সেই শান্তি বিনষ্ট করে চলেছে। যাদের দিয়ে ভোট ডাকাতি করে বিএনপি ক্ষমতায় এসেছে, তাদেরকেই বিনা বিচারে বিশেষ বাহিনী

দিয়ে হত্যা করা হচ্ছে। বিএনপি জন্ম দিয়েছে সন্ত্রাসের গডফাদার।

শেখ হাসিনা বলেন, দেশের কৃষক, দিনমজুর ও বেকার যুবকদের কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রীর সাজ সজ্জার ও গহনার। ভাঙা সুটকেস, ছেঁড়া গেঞ্জি থেকে এখন প্রধানমন্ত্রী ও তার পুত্র দেশের এক নম্বর ধনী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০০২ সাল থেকে বর্ধিত বেতন-ভাতা নিলেও সরকারি কর্মকর্তা-কর্মচারিদের তা দিচ্ছেন না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সময় থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বর্ধিত বেতন-ভাতা দেওয়ার দাবি জানান ।

তিনি বলেন, দেশে আইনের শাসন বলতে কিছু নেই। বিনা বিচারে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে। জোট সরকার চুরি করে ক্ষমতায় থাকতে চায়।

এরআগে টাঙ্গাইলের সভায় মধুপুরের আদিবাসী তরুনীরা নেচে গেয়ে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানায়।

দলের এসব জনসভা ও পথসভায় সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান প্রমুখ নেতারা বক্তব্য রাখেন।