সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন সোমবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা হবে।
শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও প্রগতিশীল শিক্ষক সমাজের ‘হলুদ’ প্যানেল এবং বিএনপি ও জামায়াত সমর্থিত ‘সাদা’ প্যানেল এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। আর জয়ের ব্যাপারে উভয় দলই আশাবাদী।
নির্বাচনে হলুদ প্যানেলের সভাপতি পদে আইন বিভাগের প্রফেসর ড. শাহ আলম, সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের প্রফেসর ড. আলী আশরাফ এবং সাদা প্যানেলের সভাপতি পদে নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আহমেদ ফজলে হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে দর্শনের প্রফেসর ড. মোজাফ্ফর আহমদ চৌধুরী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
