২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের ১০ সদস্যের মহিলা টিম রোববার চট্টগ্রাম যাচ্ছে

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারনার জন্যে দলের ১০ সদস্যের একটি মহিলা প্রতিনিধি দল রোববার চট্টগ্রাম যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2005, 09:03 PM

Updated : 26 Apr 2022, 05:35 PM

মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এ টিমের নেতৃত্ব দেবেন। মহিলা টিমটি দলীয় প্রার্থীর পক্ষে আগামী ১ মে পর্যন্তপ্রচারাভিযান চালাবে। এছাড়া, ৯ মে নির্বাচনের দিন পর্যন্ত আরেকটি মহিলা টিম চট্টগ্রাম গিয়ে নির্বাচনী কাজ করবে।

প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত এমপি’র নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় একটি টিম চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রচার কার্যক্রমসহ সরকারি দলের ‘অনিয়মের’ বিষয়গুলো মনিটর করছে।