২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আব্দুস সামাদ আজাদের শয্যাপাশে পররাষ্ট্র মন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান শনিবার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবদুস সামাদ আজাদ এমপিকে দেখতে যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 08:46 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

এক তথ্য বিবরণী সূত্রে জানা যায়, তিনি সেখানে কিছু সময় কাটান এবং কর্তব্যরত চিকিৎসকের নিকট সামাদ আজাদের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন।

মন্ত্রী সেখানে সামাদ আজাদের ছেলের সাথেও কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি সামাদ আজাদের দ্রুত আরোগ্য কামনা করেন।