২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট বিএনপি কর্তৃক আওয়ামী লীগের ৮ নেতাকে গডফাদার ঘোষণা

বাগেরহাটে জেলা বিএনপি শুক্রবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সন্মেলনে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় ৮ নেতাকে গডফাদার বলে ঘোষনা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2005, 01:05 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আব্দুল জলিল কর্তৃক বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএএইচ সেলিম এমপিকে গডফাদার আখ্যা দেওয়ার  প্রতিবাদে জেলা বিএনপির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষনায় আরও বলা হয়, আগামী এক সপ্তাহের মধ্যে আঃ জলিল যদি তার বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা না চান  তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের যে ৮ নেতাকে গডফাদার ঘোষণা করা হয়েছে তারা হলেন, জয়নাল হাজারী, শামীম ওসমান, তাহের, আবুল হাসনাত আব্দুল­াহ্, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী সেলিম, ডাঃ ইকবাল ও শেখ হেলাল।

সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু। এছাড়া সন্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যডভোকেট শামসুল হক, সাধারন সম্পাদক শামসুল আলম তালুকদার, সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম, জেলা যুবদলের সাধারন সম্পাদক মেহেবুবুল হক প্রমূখ।