২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা আগামী সপ্তাহে রংপুর ও ১ মে চট্টগ্রাম সফরে যাবেন

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহে রংপুর যাচ্ছেন। এছাড়া ১ মে তিনি চট্টগ্রাম সফরে যাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2005, 06:12 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

শেখ হাসিনা বৃহস্পতিবার বিডিনিউজ’কে জানান, মহান মে দিবস উপলক্ষে অনুষ্ঠেয় এক শ্রমিক সমাবেশে যোগ দিতে ১ মে তিনি চট্টগ্রাম যাবেন। এছাড়া আগামী সপ্তাহে তিনি রংপুর যাচ্ছেন। রংপুর সফরকালে একমাত্র পুত্র সজিব ওয়াজেদ জয় তার সঙ্গে যাবেন। জয় বৃহস্পতিবার আমেরিকা থেকে দেশে এসেছেন। 

শেখ হাসিনা বলেন, ননদ মিসেস ফাতেমা খাতুন গত ১২ এপ্রিল ইন্তেকাল করেছেন। তাই শোক সন্তপ্ত পরিবার সদস্যদের সমবেদনা জানাতে জয়কে নিয়ে রংপুর যাবো। তবে এই সফর কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি।