২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দেশে ফিরছেন বৃহস্পতিবার ভোরে

আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে বৃহস্পতিবার ভোরে দেশে ফিরছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2005, 09:31 PM

Updated : 26 Apr 2022, 05:33 PM

শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বিডিনিউজকে জানিয়েছেন, জয় মঙ্গলবার সকালে ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করেন। বৃহস্পতিবার ভোর ৬ টায় তিনি ঢাকায় পৌঁছবেন।  জয় বাংলাদেশে প্রায় তিন সপ্তাহ থাকতে পারেন বলে তিনি জানান।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, শেখ হাসিনা তনয় এ বছর তার নিজস্ব কাজের ফাঁকে মাঝে-মধ্যেই দেশে আসবেন। তবে রাজনীতিতে এখনই হয়তো আনুষ্ঠানিকভাবে জড়াবেন না নিজেকে। এ সময় মূলত মাকে তার রাজনৈতিক কাজে সহযোগিতা করবেন তিনি।

অপর একটি সূত্র জানায়, জয় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কাজ করবেন। সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক অবস্থা ও সম্ভাব্য প্রার্থী সম্পর্কে তথ্য সংগ্রহ এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় গবেষণার কাজগুলো তিনি করবেন। ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের পাশের একটি বাড়িতে তিনি অফিস করবেন বলেও সূত্রটি জানায়।

সজীব ওয়াজেদ জয় সস্ত্রীক গত বছর ডিসেম্বরে দেশে এসেছিলেন।