২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার অজুহাতে সার্ক সম্মেলন বাতিল করা ঠিক হয়নি: ভারতীয় নেতৃবর্গ

নিরাপত্তার অজুহাত তুলে সার্ক শীর্ষ সম্মেলন বাতিল করার সিদ্ধান্ত সঠিক ছিলো না বলে মন্তব্য করেছেন কয়েকজন ভারতীয় রাজনীতিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2005, 08:47 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

গত শনিবার দিল্লীতে বাংলাদেশের হাই কমিশনার আয়োজিত এক নৈশভোজ শেষে ভারত সফররত স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সাথে মত বিনিময়কালে তারা এ মন্তব্য করেন। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ কথা জানা যায়।

নৈশভোজে অন্যান্যের মধ্যে কংগ্রেস নেতা বিশ্বনারায়ণ সাহা, সিপিআই’র সাধারণ সম্পাদক এবি বর্ধন, আরএসপি নেতা ও রাজ্যসভার সদস্য অবনী রায় চৌধুরী, ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার দেব মুখার্জি এবং ভারতের খ্যাতনামা কলামিস্ট  কুলদীপ নায়ার উপস্থিত ছিলেন।

এ সময় তারা দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতেও কথা বলেন বলে জানা যায়।

স্বাস্থ্য মন্ত্রী ৭-১১ এপ্রিল দিল্লীতে শিশু ও মাতৃ স্বাস্থ্যের ওপর এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সোমবার রাতে দেশে ফিরেছেন।