২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে আহত ১৫

নবীনদের দলে ভেড়ানোর প্রচেষ্টাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে চাঁদপুর সরকারি কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১৫জন আহত হয়েছে। পরে পুলিশ ও ছাত্রদল নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রশিবির কলেজ শাখার নেতৃবৃন্দ সাক্ষাৎকারের জন্য  লাইনে দাঁড়ানো ভর্তিচ্ছুদের কাছে সংগঠনের আদর্শ-উদ্দেশ্য বর্ণনা করতে থাকে । কিছুক্ষণ পর কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দও ভর্তিচ্ছুদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এলে ছাত্রশিবির বাধা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও তুমুল সংঘর্ষ শুরু হয়। ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর থানা পুলিশ এবং জেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ ক্যাম্পাসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।