হবিগঞ্জ-৩ আসনে মুবিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
হবিগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন চারদলীয় জোটের প্রার্থী আবু লেইচ মোহাম্মদ মুবিন চৌধুরী কে নির্বাচিত হিসেবে ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়ার নিহত হবার পর এই আসনটি শুন্য হয়ে পড়ে।
অপর চার প্রার্থী যারা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিল করেছিল তারা বৃহস্পতিবার তা প্রত্যাহার করে নেয়।
রির্টানিং অফিসার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এক মাত্র প্রার্থী হিসেবে মুবিন চৌধুরীকে নির্বাচিত হিসেবে ঘোষণা করেন।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এই উপনির্বাচন বয়কট করে।
