২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪৪ ধারা জারির কারণে আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হয়নি

সদর উপজেলার উত্তম ইউনিয়নে আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে সম্ভ্যাব্য সংঘর্ষের আশঙ্কায় বুধবার ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2005, 08:32 PM

Updated : 26 Apr 2022, 05:31 PM

বুধবার বিকেলে আওয়ামীলীগের উত্তম ইউনিয়নের কমিটি গঠন করার জন্য উপজেলার কারীমিয়া আলিয়া মাদ্রাসা মাঠে এক কর্মী সভার আয়োজন করে। দুপুরে জেলা তথ্য অফিসের একটি গাড়ি সেখানে গিয়ে মাইকিং করে জানায়, আওয়ামী লীগের দুটি বিবাদমান গ্র“প একই স্থানে সমাবেশ আয়োজন করায় জেলা প্রশাসন বুধবার দুপুর ২ টা থেকে ওই এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে।

আওয়ামী লীগ উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম দুলাল জানান, লীগের কোনও পক্ষই সেখানে পাল্টাপাল্টি কর্মসূচি দেয় নি। তবে জেলা কমিটির নেতারা এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি।