বিএনপি নির্বাচনি ওয়াদা রক্ষায় ব্যর্থ হয়েছে : নাজিউর
দেশে মৌলবাদী ও চরমপন্থী গোষ্ঠীর উত্থানে মদদ দেওয়ার পাশাপাশি নির্বাচনী ওয়াদা রক্ষায় ব্যর্থ হওয়ার জন্য বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুর বুধবার ক্ষমতাসীন বিএনপি’র তীব্র সমালোচনা করেন।
দেশে ধর্মীয় উগ্রবাদ বৃদ্ধি পাওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। চার দলীয় ঐক্যজোটের নেতারা বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার পরিবর্তে মৌলবাদী শক্তির উত্থানে মদদ দিয়েছে।
ক্ষমতাসীন জোটের ভাঙ্গনের প্রতি ইঙ্গিত করে নাজিউর বলেন, বিজেপি অন্য কোনও দলের লিজ নেওয়া সম্পত্তি নয়।
নগরীর এক কমিউনিটি সেন্টারে বুধবার বিজেপি কেন্দ্রীয় কমিটির সম্প্রসারিত সভায় বক্তৃতাকালে চরমপন্থী গোষ্ঠীর উত্থানে কোনও ব্যবস্থা না নেওয়ায় তিনি বিএনপি’র সমালোচনা করেন।
তিনি বিএপিকে মনে করিয়ে দেন যে তারা তাদের নির্বাচনী অঙ্গিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, জনগণ কি তাদের আর বিশ্বাস করবে ?
নাজিউর রহমান মঞ্জুর সাবেক প্রেসিডেন্ট এইচএম এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ছেড়ে চারদলীয় ঐক্যজোটে যোগ দেন। দেশে রাজনৈতিক সহিংসতা বৃদ্ধি পাওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন এবং এই অবস্থার জন্য সকল রাজনৈতিক দলকে দায়ি করেন।
সভায় অন্যান্যের মধ্যে বিজেপির মহাসচিব সাইফুর রহমান, কাজী আলাউদ্দিন এমপি, এমএম আমিনুদ্দিন এমপি, অধ্যাপক হুমায়ুন কবির হিরু, এসএম আকরাম এবং দলের অন্যান্য প্রেসিডিয়াম সদস্যরা উপস্থিত ছিলেন।
