আওয়ামী লীগের জনসভার জন্য নির্ধারিত এলাকায় ১৪৪ ধারা জারি
জেলার মোহাম্মদপুর উপজেলার মোটের বাজার এলাকায বুধবার আওয়ামী লীগের জনসভাকে সামনে রেখে স্থানীয় প্রশাসন মঙ্গলবার সেখানে ১৪৪ ধারা জারী করে।
সূত্র জানায়, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক সংশ্লিষ্ট থানা ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেয়ার জন্য অনেক আগেই চিঠি পাঠান।
কিন্তু মঙ্গলবার স্থানীয় বিএনপি ও তার ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল হঠাৎ একই সময় একই ভেন্যুতে সভার আয়োজনের কথা ঘোষণা দেয় এবং আওয়ামীলীগকে মঞ্চ তৈরিতে বাধা দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
