বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি বিনষ্ট করার জন্য সরকার দায়ি
বিদেশের মাটিতে বাংলাদেশকে দুনীতিগ্রস্থ, মৃত্যুর উপত্যকা, মৌলবাদীদের তীর্থভূমি এবং অস্ত্র চোরাচালানের রুট হিসেবে চিত্রায়িত করার জন্য বৃহস্পতিবার এক সমবেশে বক্তারা চারদলীয় জোটকে দায়ি করেছেন।
বক্তারা এই ‘স্বৈরসরকারকে’ গণ অভ্যুথানের মাধ্যমে ক্ষমতা থেকে নামানোর হুমকি দিয়ে বলেন, জনগণ সরকারের দুঃশাষন ও দমনমুলক আচরণে হতাশ হয়ে পড়েছে।
আওয়ামী লীগের নেত্রী আইভি রহমান, মোস্তাক আহমেদ সেন্টুসহ ২২ ব্যক্তির হত্যার সুষ্ঠ বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহীদ সেন্টু স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক অনশন ধর্মঘট কর্মসুচিতে বক্তারা এ কথা বলেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নাজমা রহমান, যুব লীগ সভাপতি জাহাঙ্গীর কবির নানক, সাধারন সম্পাদক মীর্যা আজম, ঢাবি শিক্ষক সতিতি’র সভাপতি আআমস আরেফিন সিদ্দিক, ডিইউটিএ সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম আক্তারুজ্জামান ও প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।
আমির হোসেন আমু বলেন, সরকার ২১ আগষ্ট ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করছে না কারণ এর মাধ্যমে বিএনপি ও জামায়াতের সম্পৃক্ততা প্রকাশ পেয়ে যাবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, এমন দিন আসবে যেখানে নির্বাচিত গণপ্রজাতন্ত্রী সরকারের মাধ্যমে এই হত্যাকান্ডের সুষ্ঠ বিচার করা হবে।
আরেফিন সিদ্দিক বলেন, আমরা সরকারের অপশাসন অনেক সহ্য করেছি, এখন এর প্রতিবাদ করার সময় এসেছে।
বাংলাদেশ ছাত্র লীগের সম্পাদক নজরুল ইসলাম বাবু, যুগ্ম সাধারন সম্পাদক খান মঈনুল ইসলাম মোস্তাক, সহসভাপতি মারুফা আক্তার পপি, বলরাম পোদ্দার, রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেন এবং হেমায়েত উদ্দিন খান হিমু সমাবেশে উপস্থিত ছিলেন।
