বিভাগীয় সদরগুলোতেও বিএনপি সম্মেলনের আয়োজন করবে
দেশজুড়ে ইউনিয়ন পর্যায়ে ক্ষমতাসীন দলের সম্মেলনের সফলতার পর বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান বিভাগীয় সদরগুলোতে রাজনৈতিক কর্মসুচীর পরিকল্পনা করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পর্যায়ের সম্মেলনের পর তৃণমূল পর্যায় থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এর ফলে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে তৃণমূল পর্যায়ের কর্মীদের দূরত্ব কমেছে।
দলকে সুগঠিত করতে তৃণমূল পর্যায়ের সম্মেলন অনুষ্ঠান এ বছরের ৪ জানুয়ারি থেকে শুরু হয়। তারেক রহমান এ ধরনের ২০টি সম্মেলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সম্মেলনগুলোতে তারেক রহমান সঞ্চালকের ভূমিকায় ছিলেন এবং কিভাবে দলের কর্মীদের কাছে বার্তা পৌছানো হবে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সম্মেলনগুলোতে তৃনমূল পর্যায়ের নেতা-কর্মীরা তাদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।
