১৬ এপ্রিল বিএনপির দেশব্যাপী মিছিল সমাবেশ
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের হরতাল, হত্যা, নৈরাজ্য ও চক্রান্তের প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসেবে ক্ষমতাসীন বিএনপি আগামী ১৬ এপ্রিল সারা দেশে উপজেলা ও থানা পর্যায়ে মিছিল ও সমাবেশ করবে।
বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বুধবার রাজধানীর মুক্তাঙ্গনে অনুষ্ঠিত এক সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন।
তিনি দেশব্যাপী এ মিছিল ও সমাবেশ কর্মসূচি সফল করে তোলার জন্য বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
