২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ ৩ উপ নির্বাচন, চার দলীয় জোটসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র জমা

হবিগঞ্জ ৩ আসনের উপ নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার চার দলীয় জোটসহ মোট পাঁচজন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 09:17 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হচ্ছেন, জোট প্রার্থী আবু লেইছ মো. মুবিন চৌধুরী, কৃষক মুক্তি আন্দোলনের কৃষক মো. ছাদেক, নির্দলীয় প্রার্থী আব্দুল মুক্তাদির চৌধুরী, সৈয়দ মামুন মিয়া ও মকবুল হোসেন।

সকল মনোনয়নপত্রই রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া হয়।

এর আগে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।