২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নিরাপত্তার সাথে জাতীয় স্বার্থ জড়িত: স্পীকার

জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বুধবার জাতীয় নিরাপত্তা জোরদারে দারিদ্র্য দূরীকরণ, শিক্ষার হার বৃদ্ধি এবং পরিবেশের উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘নতুন সহস্রাব্দে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, ‘আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে শুধু সামরিক শক্তি নয়, সমাজের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ও বিনিয়োগ, আন্তর্জাতিক প্রতিনিধিত্ব এবং মাথাপিছু আয় এসবই জাতীয় ধারণার সাথে জড়িত। জাতীয় নিরাপত্তা আজ জাতীয় স্বার্থের সাথে জড়িত হয়ে গেছে।’

ব্যারিস্টার সরকার বলেন, রাষ্ট্রের নিরাপত্তা সরকারি আদেশের সাথে সাদৃশ্যপূর্ণ কোনও বিষয় নয়।

বিআইআইএসএস’র চেয়ারম্যান রাষ্ট্রদূত মোফলেহ আর ওসমানী সেমিনারে সভাপতিত্ব করেন। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাখাওয়াত হোসেন এবং বিআইআইএসএস’র গবেষণা পরিচালক আব্দুর রব খান সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।

রাষ্ট্রদূত রেজাউল করিম, অধ্যাপক সৈয়দ আনোযার হোসেন, অধ্যাপক ইমতিয়াজ আহম্মেদ, সালাউদ্দিন আহমেদ, মুজিব হক, খালেদা সালাউদ্দিন, ভারতীয় হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টা অজিত গুপ্ত এবং সাবেক সাবেক লে.জে. (অব.) নুরুদ্দিন খানও সেমিনারে বক্তব্য রাখেন।