২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নেতা এবিএম গোলাম মজিদের ইন্তেকাল, শেখ হাসিনার শোক

প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা এবিএম গোলাম মজিদ সোমবার ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 04:25 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

তিনি ২৫ বছর ধরে ঝিনাইদহ আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ঝিনাইদহ বারের সভাপতি ও সুপ্রীম কোর্ট বারের সহ সভাপতি ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, চার কন্যা, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

সোমবার সকালে রাজধানীর ডিওএইচএস মসজিদে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। নামাজের জানাজায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাবের হোসেন চৌধুরী, এস এম কামাল হোসেন, ড. আওলাদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা শেখ হাসিনা এক বিবৃতিতে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা এবিএম গোলাম মজিদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।