স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির দশ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সোমবার বিকেল ৪টায় ভাসানী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফজলুল হক মিলন এমপি, সহসভাপতি মো. আখতার উজ্জামান, সাংগঠনিক সম্পাদক মীর সরাফত আলী সপুসহ মহনগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি।
