ঢাকা মহানগরীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু
ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় রোববার অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
অভিযানের প্রথম দিনে নগরীর যাত্রাবাড়ী টেলিফোন এক্সচেঞ্জের সামনে এবং যাত্রাবাড়ী কাঁচাবাজারের বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (পূর্ব) অতিরিক্ত উপ কমিশনার ড. নাজমুল করিম খান বিডিনিউজকে জানান, ঢাকা মহানগরীকে অবৈধ স্থাপনা মুক্ত করতে এ অভিযান শুরু হয়েছে। প্রতিদিনই মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চলবে।
