সাভারে আওয়ামী লীগের স্বাধীনতা তোরণ নির্মানে পুলিশী বাধা
সাভারে শুক্রবার গভীর রাতে আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের তোরণ নির্মানে বাধা দিয়েছে পুলিশ।
ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোকে পুলিশ তোরন নির্মান করতে দেয়নি। সরকার দলীয় বিএনপি নেতাদের সহায়তায় পুলিশ রাস্তার দু’পাশে আওয়ামী লীগের সকল ব্যানার ও ফেস্টুন খুলে নিয়ে যায়।
সাভার থানা আওয়ামী লীগের সভাপতি হাসিনাদ্দৌলা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই পুলিশ এ ঘটনা ঘািটয়েছে।
