২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষীপুরে আওয়ামী লীগ অফিসে হামলা, আহত ১০

জেলার রায়পুর উপজেলায় শনিবার সকালে বিএনপি’র ক্যাডাররা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালালে ১০ জন নেতা-কর্মী আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লক্ষীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2005, 04:16 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

আহতদের মধ্যে ছাত্রলীগ কর্মী ইব্রাহিম ও শাজাহানকে গুরুতর অবস্থায় স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে দলের রায়পুর কার্যালয়ে যখন আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে স্থানীয় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের প্রস্তুতি নিচ্ছিল ঠিক সে সময়ে বিএনপি’র ক্যাডাররা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায়।

হামলাকারীরা উপস্থিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দকে মারধর করে ও কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায়। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।