জোট দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অন্দোলন গড়ে তুলুন : দেশবাসীর প্রতি শেখ হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার ৩৪ বছর পার হয়েও দেশ আজ ভয়ংকর এক দুঃসময় অতিক্রম করছে। বিএনপি-জামাত জোটের ভয়াবহ দুঃশাসন জাতিকে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে।
তিনি বলেন, এ দু:শাসনের বিরুদ্ধে ঐকবদ্ধভাবে এগিয়ে আসার জন্যে আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি এ আহ্বান জানান।
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, স্বাধীনতা অর্জনে সকল শ্রেণী ও পেশার মানুষের আতœত্যাগের কথা স্মরণ করছি।
তিনি দেশের বর্তমান অবস্থার কথা তুলে ধরে বলেন, জোট সরকারের অন্যায়-অত্যাচার, নির্যাতন-নিপীড়ন ও দ্রব্যমূল্যের কষাঘাতে নির্যাতিত জর্জরিত জনগণের নাভিঃশ্বাস উঠেছে। সকল ক্ষেত্রে দখল, দলীয়করণ, দুর্নীতি, হত্যা-ধর্ষণ, সন্ত্রাস,চাঁদাবাজি, জেল-জুলুম ও প্রতিহিংসার নিপীড়ন চলছে।
দৃঢ় আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, অত্যাচারী জোটের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের বিজয় হবেই। বিএনপি-জামাত জোট দুঃশাসনের অবসান হবেই।
