আবারও নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কারের দাবি জানালো ওয়ার্কার্স পার্টি
আবারও নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কারের দাবি তুললো বাংলাদেশ ওয়ার্কার্স পাটির নেতৃবৃন্দ।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক সভায় শুক্রবার বলা হয় যে জোট সরকার অতীতের মতোই নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সংস্কারের দাবিকে অস্বীকার করে আসছে এবং বিভ্রান্তিকর তথ্য প্রদান করছে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত পলিটব্যুরোর সভায় বলা হয় দেশের নির্বাচনী ব্যবস্থা কালো টাকা, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার হাতে সর্ম্পর্ণভাবে জিম্মি হয়ে পড়েছে। এর ফলে জাতীয় সংসদও অকার্যকর হয়ে পড়েছে বলে নেতৃবৃন্দ মন্তব্য করেন।
