২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনা সেরনিয়াবাতের মৃত্যুতে শেখ হাসিনার শোক প্রকাশ

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেজো বোন, ’৭৫-এর ১৫ আগস্ট হত্যাকান্ডের অন্যতম শিকার সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের সহধর্মিনী ও সাবেক হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ্’র মাতা আমেনা সেরনিয়াবাতের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 09:03 AM

Updated : 26 Apr 2022, 05:29 PM

এক শোক বার্তায় তিনি বলেন, আমেনা সেরনিয়াবাতের মৃত্যুতে আমি আমার øেহময়ী ফুফু এবং একজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অভিভাবিকাকে হারালাম।

তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

দলীয় সূত্র বিডিনিউজ’কে জানান, মৃত্যুর সংবাদ পেয়ে শেখ হাসিনা আমেরিকা থেকে টেলিফোনে মৃতের পরিবার সদস্যদের সাথে কথা বলেন। তিনি শোক সন্তপ্ত সদস্যদের সান্তনা দেন এবং মৃতের আতœার মাগফেরাত কামনা করেন।

শেখ হাসিনা ২১ আগস্ট বোমা হামলায় ক্ষতিগ্রস্ত তার কানের চিকিৎসার জন্যে বর্তমানে আমেরিকায় রয়েছেন।